1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

রাজধানীতে গাছ লাগিয়ে যে পরামর্শ দিলেন চিফ হিট অফিসার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রাজধানী ঢাকায় তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ হিসেবে সদ্য নিয়োগ পাওয়া বুশরা আফরিন। তাপমাত্র কমাতে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় ডিএনসিসির ২ লাখ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক থেকে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গাছ লাগানো কর্মসূচিতে অংশ নিয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, ‘খুবই তাপদাহ চলছে, এই গরমে সবার ঘন ঘন পানি খাওয়া উচিত। আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি, আমরা জানি রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। এসব গাছগুলো আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দিবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।’

বুশরা আফরিন আরও বলেন, ‘আমার মূল টার্গেট হচ্ছে তাপমাত্রা কমাবে এমন সব পদক্ষেপ গ্রহণ করা। গাছগুলো যখন বড় হবে তখন তাপমাত্রা, অক্সিজেনসহ নানা দিক থেকে আমরা উপকৃত হব। তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি আমরা এখনও রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে। অনেক জায়গায় কাজের জন্য গাছ কাটা হয়, এটি দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে। গাছগুলোর বিষয়ে আমাদের প্রাধান্য দিতে হবে।

এসময় তিনি বলেন, আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এগুলো সব দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি, এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )