1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে সরকারের মাথাব্যথা নেই: প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ও নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে তার সরকারের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে আমাদের ভিসা দেবে না, আর কে নিষেধাজ্ঞা দেবে- সেটা নিয়ে মাথাব্যথা করে কোনো লাভ নেই। ২০ ঘণ্টা প্লেনে ভ্রমণ করে আর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসে যায় না। আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে গড়ে তুলব। কারও মুখাপেক্ষী হয়ে নয়।’

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে বলেই সরকার বাজেট দিয়েছে। যারা এর সমালোচনা করছেন, তারা এটা প্রতি বছরই করেন এবং করতেই থাকবেন। আওয়ামী লীগ সরকার তার কাজ করেই যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না।

 

আওয়ামী লীগ যেসব কাজ করে, সব পরিকল্পিতভাবে করে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলেই যে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়- সেটা আমরা প্রমাণ করেছি। কারণ, আমরা যে কাজ করি, আওয়ামী লীগ যেসব পরিকল্পনা নেয় ও পদক্ষেপ নেয়- আমরা সব পরকল্পিতভাবে করি।’

এর আগে বিকেলে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় মোনাজাতে অংশ নেন তিনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )