1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

লালমনিরহাটে সিএনজি-বাস সংঘর্ষে নিহত দুই, শিশু নিখোঁজ, আহত ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

লালমনিরহাটের কাকিনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় এক শিশু ছিটকে সড়কের পাশে পানিতে পড়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলুল করিম সৃতি কলম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার বেলতলী রহমতপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে
রফিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৪)। এসময় সড়কে যান চলাচল বন্ধ হলে পুলিশ এসে চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীগন জানান, রংপুর থেকে রাত সাড়ে ৯ টায় সিএনজি যোগে ওই যাত্রীরা পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবি শেখ ফজলুল করিম সৃতি কলম নামক স্থানে এলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সেখানেই এক জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিলে মারা যায় আরো একজন। আর নিখোঁজ হয় এক শিশু।

কালীগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, কাকিনায় একটি সিএনজিকে বাস মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যায় আরো একজন। আর নিখোঁজ হয় এক শিশু।

রাস্তায় সিএনজটি পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )