1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ওয়ারীতে ১০ কোটি টাকার সরকারি বাড়ি উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

ঢাকার ওয়ারীতে ১০ কোটি টাকা মূল্যের একটি সরকারি বাড়ি দখলকারীদের কাছ থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন।

মহানগরের কোতোয়ালি রাজস্ব সার্কেলাধীন ওয়ারী মৌজার ৪৩, ৪৩/২, ৪৩/৩ নং লালচান মুকিম লেনের ভিপি তিন তলাবিশিষ্ট বাড়িটি দীর্ঘদিন অবৈধভাবে কিছু দুষ্কৃতকারী দখল করে রেখেছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে বাড়িটি উদ্ধার করে দখলে নিয়েছে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৯২/১৯৭২ কেইসমূলে লিজকৃত এসএ ২২০৯নং খতিয়ানের ৬১৮৩ দাগের ০.০৪৯২ একর ভূমিসহ তিন তলা বাড়িটি সরকারি স্বার্থসংশ্লিষ্ট অর্পিত ক তালিকাভুক্ত সম্পত্তি। অর্পিত ক তালিকাভুক্ত লিজকৃত সম্পত্তি হওয়া স্বত্ত্বেও লিজ নবায়ন না করে দীর্ঘদিন অবৈধভাবে দখলে রাখে চক্রটি। জেলা প্রশাসন থেকে বারবার লিজ নবায়নের তাগিদ দেওয়া সত্ত্বেও লিজ মানি পরিশোধ না করায় লিজ বাতিল করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শিবলী সাদিক জানান, ঢাকা জেলার সব অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সরকারি স্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিগত ছয় মাসে কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। একটি কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঢাকার সব অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানান শিবলী সাদিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )