1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। অনুমোদন দেওয়া হবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়।

মন্ত্রিসভার অনুমোদনের পর এ প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর পর বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এ বাজেটে। এটি বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে, আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )