1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজিরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সুরারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিকআপ চালক আবু সাঈদ (২৯)।

বৃহস্পতিবার (১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন- দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২)।

জানা যায়, মো. শিমুল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বৃহস্পতিবার ভোরে শিমুল-ইয়াসমিন দম্পতি পিকআপভ্যানে করে বাসার মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে ফেনী সদর উপজেলা কাজিরদিঘী নামক স্থানে এসে পিকআপটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে শিমুল, ইয়াসমিন ও পিকআপচালক আবু সাঈদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। গুরতর আহত সাগরকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )