1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তানের চেয়ে বেশি বাঁচেন বাংলাদেশিরা জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

মৃত পুলিশ সদস্যের নাম আব্দুল বাতেন (৫৪)। তিনি সিরাজগঞ্জ জেলার সাহাদাতপুর থানা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

তিনি টঙ্গী রেলও‌য়ের পু‌লিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছি‌লেন। ‌

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের দুই নাম্বার প্লাটফর্মে দায়িত্ব পালন করছিলেন আব্দুল বাতেন। সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পেছনদিক থেকে আব্দুল বাতেনকে ধাক্কা দেয়। তিনি রেললাইনে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের অন্যান্য সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.নাফিস মজিদ বলেন, রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বাম পাশের অংশটি থেতলে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর হাসপাতালেই তার মৃত্যু হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )