1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি: জি এম কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে নাকি কোনো জোটে যাবে― তা খোলাসা করলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, নির্বাচনের আগে অবস্থান এবং সাংগঠনিক শক্তির ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৪ মে) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরসহ জাতীয় পার্টির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকার পতনে বিএনপির এক দফা প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘আমরা এক দফার অবস্থানে নেই। আমরা অবস্থার পর্যবেক্ষণ করছি।

বিএনপির এক দফা নিয়ে তিনি বলেন, ‘সামনের দিকে নির্বাচন ঘনিয়ে আসলে সারা দেশের পরিস্থিতি কী হয়, তার ওপর ভিত্তি করে, আমাদের নেতাকর্মী এবং দলীয় নীতিনির্ধারক মহলের সাথে আলোচনা করে এবং দেশের মানুষের প্রতাশা পূরণে যেটা দরকার তখন সেটা আমরা করব। এ জন্যই এই মুহূর্তে আমরা এক দফা আন্দোলনের সাথে জড়িত হই নাই।’

জি এম কাদের বলেন, ‘আমরা ৩০০ আসনে প্রার্থী দেব, এটা স্বাভাবিক। আমরা জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক দল, যার দেশ শাসনের অভিজ্ঞতা আছে।

‌‘বাংলাদেশের সমস্ত নির্বাচনী এলাকায় আমাদের সমর্থক, ভোটার আছে। আমাদের কিছু না কিছু সংগঠক আছে, নেতৃত্ব আছে। আমরা সেটাকে সংগঠিত করতে চাই’, যোগ করেন জাপা চেয়ারম্যান।

জোট প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের আগে অবস্থান এবং সাংগঠনিক শক্তির ভিত্তি করে যদি ভালো মনে হয় তাহলে কারো সাথে জোট করব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )