1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কবে কোন মহাদেশের বিশ্বকাপ বাছাই শুরু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

কাতারে লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের রেশ এখানো কাটেনি। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের ভেন্যু, দল সংখ্যা, মহাদেশ ভিত্তিক দল সংখ্যা নির্ধারণ, ম্যাচ সংখ্যা, টিকিট বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত।

এমনকি ঘোষণা করা হয়েছে বিভিন্ন মহাদেশের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের সূচিও। ঘোষিত সেই সূচি বলছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনের ২০২৬ বিশ্বকাপের বাছাই যুদ্ধ সবার আগে শুরু হবে এশিয়া মহাদেশে। এশিয়ার বাছাই যুদ্ধ শুরু হবে এই বছরই, অর্থাৎ ২০২৩ সালেরই অক্টোবরে। শেষ হবে ২০২৫ সালের অক্টোবরে। এশিয়ার ঠিক পরপরই শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের বাছাই যুদ্ধ।

কনমেবল অঞ্চলের বাছাই যুদ্ধ শুরু হবে ২০২৩ সালের সেপ্টেম্বরে, শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে।উত্তর আমেরিকা মহাদেশের বাছাই যুদ্ধ শুরু হবে ২০২৪ সালের মার্চে, শেষ হবে ২০২৫ সালের নভেম্বরে। মজার বিষয় হলো, এশিয়া, দক্ষিণ আফ্রিকা, উত্তর আমেরিকা অঞ্চলের বাছাই যুদ্ধ যখন শেষের পথে থাকবে, ইউরোপের বাছাই যুদ্ধ তখন শুরু হবে। ইউরোপের বাছাই যুদ্ধ যে শুরু হবে ২০২৫ সালের মার্চে। শেষ হবে ২০২৫ সালেরই নভেম্বরে। মানে মাত্র ৮ মাসেই শেষ হবে ইউরোপের বাছাইপর্বের লড়াই!

অথচ এই ইউরোপ থেকেই বিশ্বকাপে সুযোগ পাবে সবচেয়ে বেশি ১৬টি দেশ।আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের বাছাই যুদ্ধের শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে খুব শিগিগরই হয়তো সেই ঘোষণা এসে যাবে। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি দেশ সুযোগ পাবে আফ্রিকা মহাদেশ থেকে। এশিয়া থেকে সরাসরি বিশ্বকাপে যাবে ৮টি দেশ। দক্ষিণ ও উত্তর আমেরিকা থেকে সমান ৬টি করে দেশ সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপের মূল মঞ্চে। ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি জায়গা পাবে একটি দেশ।

সঙ্গে তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা অংশ নেবে সরাসরি। তাদের বাছাই যুদ্ধে নামতে হবে না। এছাড়া বাকি দুটি দল উঠবে আসবে প্লে-অফ থেকে। সব মিলে ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের। টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১০৪টি!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )