1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

শস্য চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার, ঝুঁকিতে বিশ্ব খাদ্য নিরাপত্তা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে রাশিয়া। এই চুক্তির সর্বশেষ বর্ধিত মেয়াদ আগামী ১৮ মে শেষ হতে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের গ্রীষ্মে জাতিসংঘ এবং তুরস্ক যুদ্ধরত দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করে চুক্তি সই করেছিল। এক বছরের বেশি সময় আগে করা এই চুক্তির ফলে রাশিয়া ও ইউক্রেনের খাদ্য সামগ্রী এবং অন্যান্য পণ্য পরিবহন সম্ভব হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, এর মেয়াদ শেষ হলে ১২০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হলেও গত মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। ফলে আবারো চুক্তিটি বর্ধিতকরণের প্রয়োজন দেখা দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া যদি সত্যিই সত্যিই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না নয়, তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে, দুর্যোগকবলিত ও সংকটপূর্ণ এলাকায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে।

সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাককেইন বিবিসিকে জানিয়েছেন, চুক্তিটি অবশ্যই নবায়ন করতে হবে। তা না হলে খাদ্য সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )