1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

ভারত মহাসাগরে চীনের মাছ ধরা জাহাজ ডুবে নিখোঁজ ৩৯

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

মধ্য ভারত মহাসাগরে চীনের মাছ ধরার একটি জাহাজ ডুবে গেছে। এতে চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের ৫ নাবিক নিখোঁজ রয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, ‘এখন পর্যন্ত নিখোঁজ কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।’ গণমাধ্যমটি আরো জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। সিসিটিভি জানায়, পেংলাই জিংলু ফিশারি কোম্পানির মালিকাধীন জাহাজটি বেইজিং সময় মঙ্গলবার ভোররাতের আগে (গ্রিনিচ মান সময় ১৯০০ টা) ডুবে যায়।

সম্প্রচার কেন্দ্রটি জানায়, অস্ট্রেলিয়া এবং অন্য কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চীন দু’টি জাহাজ মোতায়েন করেছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে চীন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশ্বের বৃহত্তম জাহাজ বহর তৈরি করেছে। -বাসস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )