1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল টোঙ্গা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ‘শক্তিশালী’ ভূমিকম্প আঘাত হেনেছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বুধবার (১০ মে) সন্ধ্যায় দেশটির উপকূলে এ ভূকম্পন অনুভূত হয়।মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোঙ্গার হিহিফো থেকে ৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সময় ভোর সাড়ে ৪টায় ৫ দশমিক ১ মাত্রার আফটারশক হয়।এর আগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে টোঙ্গার সমুদ্র তলদেশে আগ্নেয়গিরিতে প্রকট বিস্ফোরণের পর অগ্নুৎপাত হয়।এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটিতে সুনামিও আছড়ে পড়ে। এ ঘটনায় এক ব্রিটিশ নাগরিকসহ অন্তত তিনজন নিহত হন।

সেসময় টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিস্ফোরণের শব্দ শোনা যায় হাজার মাইল দূরের দেশ যুক্তরাষ্ট্র, ও নিউজিল্যান্ডে। এছাড়া পেরুর রাজধানী লিমার কাছে সমুদ্রসৈকতেও হঠাৎ অস্বাভাবিক পানির ঢেউয়ের তোড়ে দু’জন ভেসে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )