1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ডিভোর্সের চার বছর পর তরুণীর অদ্ভুত কাণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

ডিভোর্সের চার বছর পর দক্ষিণ আফ্রিকার এক নারী তার বিয়ের ফটোগ্রাফারের কাছে টাকা ফেরত চেয়েছেন। ওই নারী দাবি করেন, তাদের ডিভোর্স হয়ে গেছে। সুতরাং এখন আর তার ও তার সাবেক স্বামীর ছবি মূল্যহীন। তাই তার টাকা ফেরত দিতে হবে। খবর এনডিটিভির।

হোয়াটসঅ্যাপে ফটোগ্রাফারের সঙ্গে চ্যাটিংয়ে টাকা ফেরত চেয়েছেন তিনি। আর এই চ্যাটিং ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

রোমিও নামের ওই ফটোগ্রাফার তার টুইটার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি প্রথমে এটিকে প্রাঙ্ক মনে করছিলেন। কিন্তু পরে বুঝতে পারেন যে, ওই নারী সত্যিই টাকা দাবি করছেন।

এ ঘটনায় ওই নারীর অর্থ ফেরত দিতে অস্বীকার করেছেন ফটোগ্রাফার। টুইটারে শেয়ার করা ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, ওই নারী লিখেছেন, আপনি ২০১৯ সালে ডারবানে আমাদের বিয়ের ছবি তুলেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না। আমরা এখন বিচ্ছিন্ন। আর এই ছবিগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। সুতরাং আমাদের টাকা ফেরত দিন।

প্রথমে ফটোগ্রাফার এটিকে প্রাঙ্ক মনে করলেও পরে বুঝতে পারেন। এরপর মেয়েটি কমপক্ষে ৭০ শতাংশ অর্থ ফেরত দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ফটোগ্রাফার তা প্রত্যাখ্যান করেন।

এরপর ওই নারী ফটোগ্রাফারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান কিন্তু তিনি সাক্ষাতে রাজি হননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )