1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু আগামীকাল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৭৬ জন দেখেছেন

হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি: টানা ৩৩ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্লাস শুরু হবে। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা।

সোমবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা।

তবে, গতকাল রবিবার (৭ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোহাম্মদ আলী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রসাশনিক কার্যক্রম বন্ধ রয়েছে ৯ এপ্রিল (রবিবার) থেকে আজ ৮ মে (সোমবার) পর্যন্ত। তবে আবাসিক হলগুলো খোলা ছিল। গতকাল ৭ মে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ফের শুরু হবে।

এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর পালন শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )