1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অমর্ত্য সেনকে হেনস্থা; শান্তিনিকেতনে নাগরিক সমাজের মানববন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

অমর্ত্য সেনকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যে উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে তার প্রতিবাদে এবার মানববন্ধন করেছে ‘সামাজিক মর্যাদা রক্ষা কমিটি’। সেই সাথে একটি “রক্তকরবী” নাটকের মধ্য দিয়েও হেনস্থার প্রতিবাদ জানিয়েছে তারা।

কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাট্যকর্মী, সমাজকর্মী, অধ্যাপক, শিক্ষাবিদেরা অংশ নেন এদিনের মানববন্ধন কর্মসূচিতে। উপস্থিত ছিলেন শান্তিনিকেতনের আশ্রমিকেরাও।

শুক্রবার ‘প্রতীচী’ বাড়ি সংলগ্ন মোড় থেকে মিছিল শুরু হয়ে উপাসনা গৃহের সামনের রাস্তা দিয়ে গানের তালে তালে বিশ্বভারতীর সমবায় ব্যাংক পর্যন্ত পদযাত্রা করেন ‘সামাজিক মর্যাদা রক্ষা কমিটি’র সদস্যরা। এসময় প্রায় সবার হাতেই ছিল নানা পোস্টার, প্ল্যাকার্ড। পরে রাস্তার উপর ‘রক্তকরবী’ নাটক মঞ্চস্থ করে প্রতিবাদ করেন নাট্যকর্মীরা। পথনাটিকার নন্দিনী চরিত্রে অভিনয় করেন চৈতী ঘোষাল।

এই কর্মসূচির আয়োজক ডা: অভিজিৎ চৌধুরী বলেন, “আর কোন উপায় ছিল না। কয়েকদিন ধরে যে ভাষায়, যে ভাবে, যে ভঙ্গিমায় শ্রদ্ধেয় অমর্ত্য সেনকে অপমান করছে তা মেনে নেওয়া যায় না। তাই প্রতিবাদে সামিল হয়েছি।”

এদিকে পাল্টা বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদালতকে সম্মান দেই। ম্যাজিস্ট্রেট অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির সামনে ১৪৫ ধারা জারি করেছে। তা এখনও প্রত্যাহার করা হয়নি। সেই ধারা লঙ্ঘন করে কি করে এত মানুষ জমায়েত হয়ে কর্মসূচি করতে পারে? তার প্রশ্ন- আইন কি শুধু বিশ্বভারতীর জন্যই?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )