1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

রাবির এক আসনের জন্য ৪৫ ভর্তিচ্ছুকে লড়তে হবে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৫৮ জন দেখেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। চার ধাপে মোট তিন ইউনিটে কোটাসহ আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি। আর তাই দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়ের একটি আসনের জন্য ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে লড়াই করতে হবে।

বুধবার (৩ মে) দুপুরে বিশবিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা (এ ইউনিট), ব্যবসায় শাখা (বি ইউনিট) ও বিজ্ঞান শাখায় (সি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। যেখানে কোটাসহ ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৬৩টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫টি ও ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১টি আবেদন পড়েছে। তিন ইউনিটে মোট আবেদন সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৮৯টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৩ হাজার ৯৩০টি আসন রয়েছে। তাই এবছর বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের জন্য ৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী লড়াইয়ে নামবে।

এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান ১০০। প্রতি চার ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। ‘সি’ ইউনিট ২৯ মে, ৩০ মে ‘এ’ ইউনিট এবং ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চলবে চার শিফটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )