1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

নতুন রাষ্ট্রপতিকে বেরোবি উপাচার্যের অভিনন্দন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ জন দেখেছেন

মোঃ হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এক অভিনন্দন বার্তায় নতুন রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন এঁর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

বেরোবি উপাচার্য বলেন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনে দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মহামান্য রাষ্ট্রপতির রাষ্ট্র পরিচালনায় আরো সহায়ক হবে।

প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ প্রত্যাশা ব্যক্ত করে আরো বলেন, আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অগ্রণী ভূমিকা পালন করবেন।

মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন এঁর বিচক্ষণ দিক নির্দেশনায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আরো উন্নতি ও প্রসার লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বেরোবি উপাচার্য।

প্রসঙ্গক, সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )