1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মেসিকে ফেরাতে জাদুঘর বানাবে বার্সেলোনা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মেসির। কিন্তু ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তিনি। এদিকে তার আগের ঠিকানা বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও অনেকখানি বেড়ে গেছে। গ্রীষ্মের দলবদলের বাজারে এখন সবচেয়ে চর্চিত বিষয় এখন ‘মেসির বার্সায় ফেরা’।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, কাতালান জায়ান্টরা মেসিকে ফেরানোর সবরকম চেষ্টা করছে। ক্লাবের কিংবদন্তিকে ঘরে ফেরানোর খরচ যোগাতে এমনকি তার নামে একটি বিশেষায়িত জাদুঘর নির্মাণের কথাও ভাবা হচ্ছে। এই জাদুঘর থেকে যে অর্থ আয় হবে, তা দিয়ে মেসির দলবদল ও বেতন-ভাতার পেছনে ব্যয় করা হবে।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসজিও মেসিকে ছেড়ে দিতে পারলে ‘খুশি’ হয়। কারণ তাকে ঘিরে ক্লাবটির যে পরিকল্পনা ছিল, তা বাস্তবে রূপ পায়নি। অর্থাৎ আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভেঙেছে তাদের। দলেও এখন স্পষ্ট বিভক্তির লক্ষণ দেখা যাচ্ছে।

তাছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফরাসি সমর্থকরাও আর মেসিকে ঘিরে আগের মতো উচ্ছ্বাস প্রকাশ করছে না। এমনকি গ্যলারি থেকে এখন প্রায়ই মেসির উদ্দেশে দুয়ো ভেসে আসে। এর সঙ্গে যোগ হয়েছে মেসির পারিবারিক ব্যাপারও। শোনা যাচ্ছে, তার স্ত্রী-সন্তানদেরও এখন প্যারিসে থাকার আগ্রহ কমে গেছে। এ অবস্থায় বার্সার ডাকে তার সাড়া দেওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে।

মেসিকে নিয়ে খোদ লা লিগা প্রেসিডেন্ট হাবিয়ের তেবাসও মুখ খুলেছেন। তিনি নিজেও একটি সম্ভাব্য পরিকল্পনা খোঁজার ব্যাপারে কথা বলেছেন। কারণ মেসি শুধু বার্সার জন্যই নয়, লা লিগার জন্যই অনেক গুরুত্বপূর্ণ মুখ। তাকে ফেরাতে পারলে লাভটা লিগেরই হবে। মেসির জন্য টেলিভিশন স্বত্ব বেশি দামে বেচতে পারবে লিগ কর্তৃপক্ষ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ একটি পরিকল্পনার কথা প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী, ক্যাম্প ন্যুয়ের পাশে অবস্থিত বার্সার যুব একাডেমি লা মাসিয়ার পুরনো কার্যালয়গুলোকে মেসির নামে একটি জাদুঘর বানানো হবে। শোনা যাচ্ছে, এরইমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে স্পেনের টেলিযোগাযোগ সংস্থা ‘তেলিফোনিকা’।

মেসিকে বার্সায় ফেরানোর পথে সবচেয়ে বড় বাধা অর্থ। আর্থিকভাবে খুব নাজুক অবস্থায় আছে ক্লাবটি। কিন্তু মেসিকে ফেরানোর সম্ভাব্য শেষ সুযোগটি হাতছাড়া করতে চায় না বার্সা। এজন্য জাদুঘর বানানোর পরিকল্পনা হাতে নিতে পারে ক্লাবটি। কারণ মেসির যে তুমুল জনপ্রিয়তা, তাতে হাজারো সমর্থক জাদুঘরে ঘুরতে আসবেন। এ থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জনের সম্ভাবনা আছে। যা দিয়ে মেসিকে ক্যাম্প ন্যুয়ে ফেরানো ও বেতন-ভাতার খরচ উঠে আসবে বলে ভাবা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )