1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ জন দেখেছেন

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে অভিযান চালিয়ে ইমো হ্যাকিং চক্রের অন্যতম প্রধান সদস্য ওহিদুল মোল্লাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁর নেতৃত্বে এলাকায় একাধিক হ্যাকিং চক্র গড়ে উঠেছিল।

 

পুলিশ জানায়, হ্যাকিংয়ের মাধ্যমে অন্যের মুঠোফোনের নিয়ন্ত্রণ নেওয়া এবং বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা করতেন ওহিদুল। গ্রেপ্তার এড়াতে তিনি বাড়িতে কঠোর নিরাপত্তাব্যবস্থাও গড়ে তুলেছিলেন।

 

গ্রামের প্রধান সড়ক থেকে নিজের বাড়ি পর্যন্ত অন্তত ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার জন্যই এসব ক্যামেরা ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।

 

সবচেয়ে চমকপ্রদ বিষয়, বাড়ির একটি কক্ষে কয়েক শ কবুতরের থাকার জন্য খোপ তৈরি করা হয়েছিল। সেই কক্ষের ভেতরেই একটি খাট, দামি আসবাব, সিসিটিভি মনিটর ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানো ছিল। বাইরে থেকে দেখলে সেটিকে মানুষের থাকার জায়গা বলে বোঝার উপায় ছিল না। পুলিশ বলছে, এই গোপন কক্ষেই বসে হ্যাকিংয়ের কার্যক্রম চালাতেন ওহিদুল।

 

অভিযানের সময় তাঁর কাছ থেকে বিভিন্ন অপারেটরের ৬৮টি সিম কার্ড উদ্ধার করা হয়। এসব সিমের নম্বর কাগজে তালিকা করে রাখা ছিল। কোন সিমে বিকাশ বা নগদ-সংক্রান্ত কাজ করা হতো, সেটিও সাংকেতিক চিহ্ন দিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওহিদুলের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁর পাঁচ সহযোগীকেও আসামি করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাটোরের লালপুরের বিলমাড়িয়া এলাকায় ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের। এর আগে একই এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে আরও কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছিল।

 

সংবাদ পোস্ট | নাটোর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )