1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

­শাকিল খান, (তারাগঞ্জ) রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চিলাপাক উত্তরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. মুকুল মিয়া ও লাভলু মিয়ার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের ওই গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের সদস্যরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সয়ার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল আহসান খান বাবু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাও দেন।

রাশেদুল আহসান খান বাবু বলেন, অগ্নিকাণ্ডে একটি পরিবারের সবকিছু হারিয়ে ফেলা অত্যন্ত কষ্টের। এমন দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তিনি সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দেন এবং ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )