1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা জামিনের ৫ দিন পরই বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপির সাবেক নেতা আটকের পর থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ জনের স্থায়ী নিয়োগ, নতুন পে স্কেলে চাকরির সুযোগ

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন দেখেছেন

পোস্ট ডেস্ক: ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাছে ২৭ রানে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি।

ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে অধিনায়ক নিলয় মাত্র ১০ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া মাহফুজ ১৭ বলে ৩৬, ফাহাদ ১০ বলে ৩৬ এবং সাকের ২৮ রান করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে বল হাতে রানা ১০ রান দিয়ে ২টি এবং সালাম ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি। দলের দুই ওপেনার মহব্বত ও জহিরুল দ্রুত ফিরে যান। মহব্বত মাত্র ১ বল খেলে কোনো রান না করেই আউট হন। জহিরুল ১০ বলে করেন ১০ রান।

এরপর রানা ও মিনহাজুল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় জুটি গড়ে তুলতে পারেননি তারা। শেষদিকে শাহপরান ও মিনহাজুলের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ ইউনিভার্সিটি। কিন্তু নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ২৭ রানের জয় পায় ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শাহপরান। মাত্র ৯ বলে ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মিনহাজুল ৭ বলে ৪০ এবং রানা ২১ বলে ৩২ রান করেন।

ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের হয়ে হাফিজ ২২ রান দিয়ে এবং আশরাফুল ১২ রান দিয়ে একটি করে উইকেট নেন।

ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের প্রতিষ্ঠান ‘থ্রি ক্রিকস’ বরাবরের মতো এবারও আয়োজন করে এই বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের।

এবারের আসরে দেশের মোট ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

 

ব্যাটে-বলে দারুণ বাংলাদেশ ইউনিভার্সিটি

টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির মিনহাজুল। ২১০ রান করে তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। পাশাপাশি ৩১টি ছক্কা হাঁকিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।

অন্যদিকে বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল রানা টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি বাউন্ডারি মেরে সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানোর স্বীকৃতি অর্জন করেছেন।

আগের আসরেও সাফল্য

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর আগের সাত আসরের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল তিনবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

এবারের আসরে শিরোপা হাতছাড়া হলেও রানার্স আপ হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক সাফল্যের ধারা ধরে রেখেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। দেশের বিশ্ববিদ্যালয় ক্রিকেটে অন্যতম সফল দল হিসেবে নিজেদের অবস্থানও আরও একবার তুলে ধরেছে দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )