1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে…

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ জন দেখেছেন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হুথিদের হামলার মধ্যেই সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে স্বাভাবিক হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।

 

সকালের লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ শতাংশ কমে ১০১ ডলারের কাছাকাছি চলে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও প্রায় ২ শতাংশ কমে ৯৮ ডলারের আশপাশে অবস্থান করে। উভয় বেঞ্চমার্কের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

 

সৌদি আরবের তেল সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি বাজারে দাম কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। হুথি হামলার কারণে দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে সরবরাহ ব্যাহত হলেও বিকল্প পথে তেল রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওমানের উপকূলে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে সৌদি আরব এশিয়ার বাজারে সরবরাহ বজায় রাখছে।

 

বাজার বিশ্লেষক টিম ওয়াটারের মতে, চলমান মার্কিন-ইরান সংঘাত কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা অতিরিক্ত ঝুঁকির প্রিমিয়াম কিছুটা কমছে। তবে কূটনৈতিক উদ্যোগ বাস্তবে কতটা অগ্রসর হবে, সেটিই এখন বাজারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

 

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অনিশ্চিত। সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় তেল সরবরাহ ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: আল জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )