1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এবার শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

ঢাকা আদালত প্রাঙ্গণে ক্লায়েন্টদের উপস্থিতিতেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে অতর্কিত হামলা, সহকর্মীদের মারধর ও চেম্বার বন্ধ করার হুমকির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিএনপিপন্থী কতিপয় আইনজীবী এই হামলা ও তাণ্ডব চালায়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

হামলা ও মারধরের বিবরণ: 

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্র অনুযায়ী, বিকেলে ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে ক্লায়েন্টদের উপস্থিতিতে আইনি কাজ চলছিল। এ সময় কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই একদল বিএনপিপন্থী আইনজীবী অতর্কিতভাবে চেম্বারে প্রবেশ করে। আগের দিনের একটি ‘কালো ব্যাজ’ কর্মসূচি ও আওয়ামী লীগের দলীয় কর্মসূচির ভিত্তিহীন অভিযোগ তুলে তারা বাকবিতণ্ডা শুরু করে।

একপর্যায়ে হামলাকারীরা চেম্বারে অবস্থানরত সহকর্মীদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গেও তারা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ সময় চেম্বারের শাটারে লাথি মেরে চেম্বারটি জোরপূর্বক বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে আইনজীবী ফারজানা ইয়াসমিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে আশপাশের বিপুলসংখ্যক মানুষ ও আইনজীবী ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সরে যায় এবং ফারজানা ইয়াসমিন ও তাঁর সহকর্মীরা নিরাপদ হন।

ফেসবুক পোস্টে বিচার দাবি:

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন লিখেন, “গতকাল কোর্টে আওয়ামী লীগের প্রোগ্রাম করেছি— এই অভিযোগ দিয়ে আমার চেম্বারে অতর্কিত আক্রমণ এবং আমার চেম্বারের সদস্যদের গায়ে হাত তুলে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন করে এবং আমাকে অকথ্য ভাষায় হুমকি ধামকি দিয়ে চেম্বার বন্ধ করে দেয়ার অপচেষ্টার বিচার চাই!”

ফারজানা ইয়াসমিনের পরিচয় ও প্রেক্ষাপট:

উল্লেখ্য, অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন সক্রিয় আইনজীবী এবং তিনি সাম্প্রতিক সময়ে হাইকোর্টের সনদ লাভ করেন। ছাত্রজীবনে সাবেক ছাত্রলীগ নেত্রী হলেও, আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আদালতে বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদান, মানবাধিকার রক্ষা এবং বিভিন্ন সংবেদনশীল আইনি লড়াইয়ে সাহসী ভূমিকা রেখে সারাদেশে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন।

উদ্বেগ ও শাস্তির দাবি:

আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর চেম্বারে ক্লায়েন্টদের সামনেই এ ধরনের অতর্কিত হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির ঘটনাকে ন্যক্কারজনক এবং আইন পেশার মর্যাদা ও আদালতের পরিবেশের জন্য গভীর উদ্বেগজনক বলে মনে করছে আইনজীবী সমাজ।

আইন অঙ্গনের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পেশাগত সুরক্ষার জোরালো দাবি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )