1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৬ জন দেখেছেন
ছবি : এআই

নাইজারের সাহারা মরুভূমির একটি দুর্গম এলাকায় ট্রাক বিকল হয়ে আটকা পড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরম ও পানির অভাবে তারা প্রাণ হারান। তবে একই ঘটনায় দুজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। পরে প্রায় ৫০ কিলোমিটার হেঁটে লোকালয়ে পৌঁছে তারা প্রশাসনকে বিষয়টি জানান।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) আগাদেজ অঞ্চলের গভর্নর কার্যালয় এক ফেসবুক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত ব্যক্তিরা মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে নিজ দেশে ফিরছিলেন। পথে নাইজার-আলজেরিয়া সীমান্তের আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়।

গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাকের চালক, সহকারী ও যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পানিও শেষ হয়ে যায়। প্রচণ্ড তাপমাত্রা ও পানির কোনো উৎস না থাকায় সবাই মরুভূমিতে আটকা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে মরুভূমিতেই তাদের দাফন করা হয়।

প্রশাসনের তথ্যমতে, জীবিত থাকা দুজন যাত্রী মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দিয়ে প্রায় ৫০ কিলোমিটার হেঁটে একটি পানির উৎস খুঁজে পান। এরপর তারা আসামাকা শহরে পৌঁছে পুরো ঘটনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করেন।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার পথে সাহারা মরুভূমির এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মানব পাচারকারী চক্রও প্রায়ই এ পথ ব্যবহার করে। চরম আবহাওয়া, ধূলিঝড় এবং পানি ও খাদ্যের সংকটের কারণে এ অঞ্চলে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )