1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান বেসরকারি শিক্ষকদের বদলি চালুর সম্মতি দিলেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল এনসিপিতে যোগ দিলেন নিজামীপুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমান হাম ও হামের উপসর্গে দেশে আরও ৬ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৩১৭ পুলিশে বড় রদবদল, ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ ১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন ডিএমকে মন্ত্রী হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী মার্কিন-ইসরায়েল: চীন

তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন ডিএমকে মন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ফলাফল দেখা গেছে। তিরুপাত্তুর আসনে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) প্রভাবশালী নেতা কেআর পেরিয়াকারুপ্পান।

মঙ্গলবার (৫ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগমের (টিভিকে) প্রার্থী শ্রীনিবাস সেতুপতি আর ৮৩ হাজার ৩৭৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, ডিএমকের পেরিয়াকারুপ্পান পেয়েছেন ৮৩ হাজার ৩৭৪টি ভোট। অর্থাৎ মাত্র ১ ভোটের ব্যবধানে হেরে গেলেন প্রবীণ এই নেতা। এছাড়া, এই আসনে বিজেপির প্রার্থী কেসি থিরুমারান ২৯ হাজার ৫৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আরও জানা যায়, ভোটগণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এমনকি শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় ১ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন টিভিকে প্রার্থী।

একজন মন্ত্রীর এই হার তামিলনাড়ুর রাজনীতিতে টিভিকের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দেয়। এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে থালাপতি বিজয়ের পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিকে বড়সড় ধাক্কা দিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )