1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

১৮ লাখ ইরানি রিয়ালে মিলছে মাত্র এক ডলার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মুদ্রা-ট্র্যাকিং ওয়েবসাইট বোনবাস্ট এবং অ্যালান্ডচান্ড জানিয়েছে, আজ ১৮ লাখ রিয়ালের বিনিময়ে মিলছে এক ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হয় তখন ১৭ লাখ রিয়ালে এক ডলার বিনিময় হয়।

ইরান সরকারিভাবে মুদ্রার বিভিন্ন বিনিময় হার নির্ধারণ করে থাকে। তবে বোনবাস্ট এবং অ্যালান্ডচান্ডের তথ্যটি বেসরকারি রেট হিসেবে ধরা হয়।

বাংলাদেশি এক টাকায় কত ইরানি রিয়াল পাওয়া যাবে?

সর্বশেষ বিনিময় হার অনুযায়ী এক টাকায় প্রায় ১৪ হাজার ইরানি রিয়াল পাওয়া যাবে। তবে ইরানে ১৪ হাজার রিয়ালের মূল্য খুবই কম। এ অর্থ দিয়ে সেখানে এক বোতল পানিও পাওয়া যাবে না। সর্বোচ্চ হলে একটি চকলেট পাওয়া যেতে পারে।

সাধারণ মানুষের ওপর প্রভাব

রিয়ালের এ দরপতন ইরানের সাধারণ মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। দেশটিতে ইতিমধ্যে খাবারের দাম আরও বেড়েছে। যা দৈনন্দিন জীবনকে কঠিন করে দিচ্ছে।

ফেব্রুয়ারির শেষ দিন থেকে এপ্রিলের শুরু পর্যন্ত টানা ৪০দিন দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে ইরান। এ যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান কমছিল।

এরমধ্যে ইরানি বন্দরে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে। এতে করে তাদের তেল রপ্তানি কঠিন হয়ে গেছে। এর প্রভাবে মুদ্রার মান আরও কমছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )