1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ জন দেখেছেন

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিলেও শেষমেষ এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে এবার সম্মত হয়েছে দখলদার ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেদনটি ইসরায়েলের সরকারি গণমাধ্যম ‘কান’-এও প্রচারিত হয়।

হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

এ ছাড়া, আপাতত গোলাগুলি বন্ধ রাখার জন্য প্রতিরক্ষা দপ্তরে কোনো নির্দেশনা নেই বলেও জানা গেছে।

ইসরায়েলি বা মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।

সূত্র: আল জাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )