1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা

‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৪ জন দেখেছেন

লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান বলে খবর বেরিয়েছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা মোতায়েন বহাল রাখলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা এখনো এটি সরাসরি নিশ্চিত করেনি।

লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল এক্সে লিখেছেন, ‘ইরান এখন হুমকি দিচ্ছে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা রাখলে সমুদ্রের তার কেটে দেবে। এই তারগুলো বৈশ্বিক ট্র্যাফিকের ১৭ শতাংশ বহন করে, যার মধ্যে আমাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে ঘণ্টা নয়, মাসের পর মাস বিভ্রাট চলবে।’ মেটার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর থেকে সরে গেছে বলেও তিনি জানিয়েছেন।

লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সব কিছুই এই তারের উপর নির্ভরশীল।

এদিকে তার স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির জাহাজ ‘ইল দ্য বাৎজ’ সৌদি আরবের দাম্মামের উপকূলে আটকে আছে। মেটাও এই মাসের শুরুতে সমুদ্রের তারে কাজ বন্ধ করে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )