1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

ইরানের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে দেশটির ইলাম, খুজেস্তান এবং তেহরান প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে সীমিত ক্ষতি হয়েছে বলেও তারা দাবি করেছে।

তবে এসব হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সংবাদমাধ্যম বিবিসিকে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।

সিবিএস নিউজ জানিয়েছে, ইরানে ইসরায়েলের হামলার সবশেষ খবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেকে জানানো হচ্ছে। তবে ইসরায়েলের বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, বিকট বিস্ফোরণের শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়ে থাকতে পারে। তবে ইরানের কী ধরনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, তা এখনো পরিষ্কার নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )