1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

ইরানে হামলার পর কর্মকর্তাদের নিয়ে নেতানিয়াহুর জরুরি বৈঠক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ জন দেখেছেন

ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করতেই এই বেঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, মোসাদ প্রধান এবং শিন বেটের প্রধানের সাথে কিরিয়া (প্রতিরক্ষা মন্ত্রণালয়) বিমান বাহিনী ঘাঁটিতে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করছেন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবেনা ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

কাতার ভিত্তিক সংবাদসংস্থা আল জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি – এবং ইসরায়েল রাষ্ট্রের তাত্ক্ষণিক হুমকিগুলিকে ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

হাগারি বলেন, ইরান যদি প্রতিশোধমূলক হামলা চালায়, তাহলে ইসরায়েল প্রতিক্রিয়া জানাতে বাধ্য ।

এর আগে শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার রাতে তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব শব্দ তৈরি হয়েছে মূলত ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন, রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

শুক্রবার রাতেই ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা।

ইরানে ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )