1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

বেরোবির ১৭ প্রশাসনিক পদে নতুন নিয়োগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

 

হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সহকারী প্রক্টর হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল-মাহাবুব এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শামীম হোসেন দায়িত্ব পেয়েছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ. টি. এম জিন্নাতুল বাসার, মোঃ আমিনুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাসেল উদ্দীন, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ সাইফুদ্দিন খালেদ নিয়োগ পেয়েছেন।

শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ বেলাল উদ্দিন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল হাফিজ খাঁন রাকিব, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ত্বহা হুসাইন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ হাসান তারেক নিয়োগ পেয়েছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী ইসলাম, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সীমা আক্তার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মুনমুন আক্তার দায়িত্ব পেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )