1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’ বগুড়ায় শরীরে আগুন দিয়ে মা-মেয়ের আত্মহত্যা ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি সিলেটে ছিনতাইকারীকে আটকাতে গিয়ে প্রাণ গেল র‍্যাব সদস্যের

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ৩৪১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ জন দেখেছেন

গত ১ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ঘটনায় সৃষ্ট দুর্ঘটনায় মোট ৩৪১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬১৩ জন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টিপাতে সারা দেশে ২৬ হাজার ৭৩২টি বাড়ি, ৪০টি সেতু ও বেশ কয়েকটি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে ১২৩ জন প্রাণ হারিয়েছে এবং ৩১৭ জন আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে ৯৯ জন এবং ১৩৪ জন আহত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভূত হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ভয়েস অব আমেরিকা, সিনহুয়া

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )