1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

নিখোঁজের তিন দিন পর তুলসীগঙ্গা নদী থেকে আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর রাংতা ঘোনাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলাউদ্দিন পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মৃত আফসার আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে বাড়ীর পাশে আম কুড়াতে বের হন বৃদ্ধ আলাউদ্দিন। রাতে শেষে ভোর হলেও তিনি আর বাড়ীতে যাননি। তার পর থেকে পরিবারের স্বজনরা তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এদিকে বৃদ্ধ আলাউদ্দিন কে না পাওয়ায় পরিবারের স্বজনরা পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

(ওসি) হুমায়ূন কবীর জানান, বুধবার  বিকেলে স্থানীয়রা তুলসীগঙ্গা নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )