1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ২ কোটি ৬৮ লাখ টাকার টোল আদায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রতিদিনই বাড়ছে টোল আদায়ের পরিমাণ। প্রতিদিনই যানবাহনের সংখ্যাও বাড়ছে। কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে বলেন, বিগত দিনের তুলনায় কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে গরুবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়ছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে ফলবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে। এ কারণে টোল আদায় বেড়েছে। যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও এখনও পর্যন্ত কোথাও কোন যানজট নেই। তবে যান চলাচল স্বাভাবিক আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদকে কেন্দ্র করে তা বেড়ে যায় কয়েক গুণ। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩০০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ১৪ হাজার ১২১টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )