1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভা মিলাদ-মাহফিল অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জামাতা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে আজ ৯ মে ২০২৪, বৃহস্পতিবার বাদ আছর কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, আব্দুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা।

দোয়াও মিলাদ পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )