1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

রংপুরে হিমাগারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, কাউন্সিলের বিরুদ্ধে মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ জন দেখেছেন
রংপুরে হিমাগারে চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, ওয়ার্ড কাউন্সিলের বিরুদ্ধে মামলা
নিজস্ব  প্রতিবেদক
রংপুর নগরীর ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ময়নাকুটি হিমাগারের স্বত্বাধিকারীর নিকট চাঁদা না পেয়ে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানের কর্মচারীর উপর হামলা চালিয়েছে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়। এ ঘটনাকে কেন্দ্র করে হারাগাছ মেট্রোপলিটন থানায় একটি মামলা দায়ের করেন হিমাগারের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ।
এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বত্বাধিকারী নূর মোহাম্মদের নিকট দীর্ঘদিন যাবত মোটা অংকের অর্থ চাঁদা দাবি করে আসছেন। এতে নুর মোহাম্মদ চাঁদার টাকা দিতে অপারগতা জানালে কাউন্সিলর হারাধন রায় গত ১৮ই মার্চ রাতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে হিমাগারে প্রবেশ করার চেষ্টা করে। এতে ওই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড মাসুম আলী ও স্টোর কিপার শাহজালাল মিয়া বাঁধা প্রদান করলে কাউন্সিলর হারাধন রায় নিজেই তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সিকিউরিটি গার্ড মাসুম আলী ও স্টোর কিপার শাহজালাল।
হামলার শিকার মাসুম আলী প্রতিবেদককে বলেন, কাউন্সিলর হারাধন রায় একজন সন্ত্রাসী প্রকৃতির মানুষ। এর আগে সে ময়নাকুটি এলাকার মাদক সম্রাট ছিলেন, আমাদের মালিকের নিকট প্রায় সময় চাঁদাবাজি করতে আসতেন। ঘটনার দিন ওনাকে আমি কোল্ডস্টোরেজ ভিতরে প্রবেশ করতে দেয়নি ফলে সে আমার উপর হামলা চালায়।
এবিষয়ে হিমাগারের ম্যানেজার রাকিবুল ইসলাম নিশাত প্রতিবেদককে বলেন, আমাদের প্রতিষ্ঠানের অনেক কর্মচারি কর্মকর্তা চাকুরী ছেড়ে দিয়েছেন। তাদের কাছ থেকে প্রতিমাসে মাসোহারা নিতেন হারাধন। এখন নতুন লোকজন তাকে মাসোহারা দেয়নি বলেই এঘটনার সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে ময়নাকুটি হিমাগারের স্বত্বাধিকারী ও মামলার বাদী নুর মোহাম্মদ প্রতিবেদককে বলেন, কাউন্সিলর হারাধন গত মাসের ১৮ তারিখে এই সন্ত্রাসী হামলা চালায়। আমি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার পরেরদিন কাউন্সিলর হারাধন রায় ও তার সহযোগী পিপাসা রায়সহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করে হারাগাছ মেট্রোপলিটন থানায় এজাহার দায়ের করি। এ ঘটনায় সে এখন পর্যন্ত বিভিন্ন মারফতে আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন। তারা কাউন্সিলর হারাধনের ভয়ে নিরাপত্তাহীনতায় অনেকেই কাজে আসাও বাদ দিয়েছেন। তিনি কাউন্সিলর হারাধন রায়কে গ্রেফতারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।
এবিষয়ে কাউন্সিলর হারাধন রায় বলেন, ময়নাকুটি হিমাগারের সামনে যত্রতত্র ভাবে আলুর ট্রাক রাস্তায় পার্কিং করে রাখছিল, এ নিয়ে আমি একটু রাগারাগি করি, এ নিয়েই তারা আমার নামে মামলা করে। আমি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছি।
এ বিষয়ে হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম প্রতিবেদককে বলেন, কাউন্সিলর হারাধন রায় মুঠোফোনে   যোগাযোগ করে জানিয়েছেন তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। তবে এখন পর্যন্ত হাইকোর্ট থেকে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন নাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )