1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহা কারখানা পরিদর্শন ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, টসবন্ডের মালিকানাও অস্বীকার ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার

১২০ টাকায় পুলিশে চাকরি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি হয়েছে দরিদ্র বাবার কন্যা জয়নবের। চাকরি নামের সোনার হরিণ পাওয়ায় এখন ছোট্টবেলার স্বপ্ন পূরণ হলো তার। এদিকে কোন ধরণের ঘুষ ছাড়াই অভাব অনটনের সংসারে ৪র্থ মেয়ের চাকরির খবর শুনে অনেকটাই হতবাক হলেন তার শ্রমিক বাবা শাহ আলম। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচ পাড়া গ্রামের বাসিন্দা তারা। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা ২০২৪ এর চূড়ান্ত ফলাফলের পর শনিবার রাতে এমন অভিব্যক্তি প্রকাশ করেন বাবা ও মেয়ে। একইভাবে জেলার মোট ৪৪ জনের চাকুরি হয়েছে বলে জানায় পুলিশ সুপার। ফলাফলের পর আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন পরিবারসহ উত্তীর্ণরা সবাই।

জানা যায়, স্ত্রী ডলি আক্তার ও ৫ মেয়েকে নিয়ে অভাব অনটনের সংসার চলছিল ৬৫ বছর বয়সী শ্রমিক শাহ আলমের। জীবনযুদ্ধে কর্মক্ষেত্রে একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর এখন বৃদ্ধ বয়সে বেকার তিনি। এমন প্রেক্ষপটে এসে ৪র্থ মেয়ে বিবি জয়নবের সরকারি চাকরির খবর পেয়ে অনেকটাই আশ্চার্য হন তিনি। চোখের জল টলমলে অবস্থায় অনুভূতি প্রকাশ করেন এই বাবা। কোন ধরণের ঘুষ ছাড়াই মেয়ের চাকরি হওয়ায় সংসারে স্বচ্ছলতা ফিরবে এখন এমনটাই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

একইভাবে চাকরি হয়েছে পৌর শহরের দক্ষিন মজুপুর এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে ইউছুফ হোসেন। তার অনুভূতি জানতে চাইলে বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আমার চাকুরি হয়েছে, এতে আমি আনন্দিত। সঙ্গে থাকা তার ভাই খুরশিদ আলম জানান,  ৪ ভাই এর মধ্যে ছোট ভাইয়ের ১২০ টাকায় পুলিশে চাকরি হওয়াতে এখন আমাদের পরিবার মহা খুশি। উত্তির্ণরা সবাই অন্যরকম অনুভূতি প্রকাশ করেন।
জানা যায়, পুলিশে চাকরি পেতে প্রার্থীদের ভিড় জমে পুলিশ লাইন্সে। সারি সারি লাইনে দাঁড় করিয়ে বাছাই প্রক্রিয়া শুরু হয়। ১৮ থেকে ২০ বছর বয়সী মোট আবেদনকারী ছিল ১৭৪৩ জন। তিন দিনব্যাপী চলে মাঠ পরিক্ষা (শারীরিক)। এরপর বাছাইকৃত ৩৮৪ জন অংশ নেন লিখিত পরিক্ষায়। এর মধ্যে উত্তির্ন হন ১০০ জন। এর মধ্যে ৯৯ জন পরিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৪ জন নারী চূড়ান্তভাবে মনোনিত হন। শনিবার রাতে পুলিশ লাইন্সের ড্রিল সেডে ফলাফল ঘোষণা করা হয়। এসময় একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে তাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ কর্মকর্তারা।
এদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশীদ বলেন, স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ গঠনে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হলো তারই অংশ, নতুন যারা নিয়োগ পেয়েছে সবাই জনসেবায় আত্ম নিয়োগে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )