1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট পেতে ভোগান্তিতে প্রবাসীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

সমস্যা যেন পিছুই ছাড়ে না মালয়েশিয়া প্রবাসী অনিয়মিত কর্মীদের। দীর্ঘ টানাপোড়নে থাকার পর গত পহেলা মার্চ হতে মালয়েশিয়া সরকার অনিয়মিত কর্মীদের স্বল্প টাকা জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ দিলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পান প্রবাসীরা। এরই মধ্যে অনেকে ফিরেছেন দেশে আবার অনেকেই ফেরার অপেক্ষায়।

তবে যত বিপত্তি বাংলাদেশ হাইকমিশন কতৃক ইস্যুকৃত ট্রাভেল পারমিট নিয়ে। কারণ অনিয়মিত কর্মীদের (যাদের পাসপোর্ট নিজের কাছে নাই) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন হতে ট্রাভেল পারমিট নিতে হয়। প্রবাসীদের দ্রুত ট্রাভেল পারমিট সেবা প্রদানের লক্ষ্যেই গত কিছুদিন আগে উদ্ভোধন করা হয় ওয়ান স্টপ সার্ভিস।

কিন্তু প্রবাসীদের অভিযোগ, ওয়ান স্টপ সার্ভিসের পর সেবার মান এখন আরও কমেছে। প্রবাসীরা বলছেন, অতীতে একদিনে যেখানে শত শত ট্রাভেল পারমিট দিনে ডেলিভারি দিয়েছে, সেখানে বর্তমানে লাগছে দুই কার্য দিবস। এতে করে দূর-দূরান্ত হতে আসা প্রবাসীরা পড়ছেন চরম ভোগান্তিতে ।

প্রবাসীদের প্রশ্ন- পথেঘাটে যদি কোন পুলিশি ঝামেলা হয় তাহলে এর দায়ভার কি থার্ডপার্টি নেবে? আবার অনেকেই বলছেন, One Stop সার্ভিস দিতে না পারলে এই এক্সপার্ট কোম্পানির দরকার কি। শুধু শুধু হয়রানি। On the spot ট্রাভেল পারমিট দিতে না পারলে বন্ধ করে দেওয়া হোক।

৫/৭ ঘন্টা জার্নি করে দূর থেকে কুয়ালালামপুর এসে  দিনে দিনে কাজ শেষ করে নিজ গন্তব্যে না ফিরতে পারলে কোথায় থাকবে এই লোক গুলো? সেই প্রশ্নও অনেকের। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন দ্রুত ব্যবস্থা নিবেন বলে প্রত্যাশা প্রবাসীদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )