1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে রাজধানীসহসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এর প্রভাব সপ্তাহজুড়ে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৭ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর পরের ২৪ ঘণ্টা কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্ধিত ৫ দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

যশোরে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় নেত্রকোনা ও কুষ্টিয়ার কুমারখালীতে ১২ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনার ঈশ্বরদী, দিনাজপুর, ময়মনসিংহ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সাতক্ষীরা এবং চুয়াডাঙ্গায়ও বৃষ্টি হয়েছে।

এদিকে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কক্সবাজারে শনিবার (১৬ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন রাঙামাটিতে সর্বোচ্চ ৩৭ এবং চট্টগ্রামে সর্বোচ্চ ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এ তিন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রোববার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির এ প্রবণতা আগামীকাল সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার রাত ও পর দিন মঙ্গলবার (১৯ মার্চ) দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )