1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

লালমনিরহাট প্রতিনিধিঃ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এ র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মনির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম সহ নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন বলেন, দুর্যোগের আগে পূর্ব প্রস্তুতি স্বরূপ আমরা যদি সচেতন থাকি ও প্রস্তুতি গ্রহণ করি তাহলে হঠাৎ করে কোন ধরনের দুর্যোগ এসে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )