1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সৌদিতে রোজা কবে জানা যাবে আজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৩ জন দেখেছেন

সৌদিতে রোজা কবে তা জানা যাবে আজ। দেশটির চাঁদ দেখা কমিটি রোববার এ বিষয়টি নিশ্চিত করবে। যদি আজ রমজান মাসের চাঁদ দেখা যায় তবে আগামীকাল থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সৌদিতে আগামী মঙ্গলবার প্রথম রোজা।

রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসলিমকে আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।

সৌদির উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুসারে, রোববার শাবানের ২৯ তারিখ। স্থানীয় কর্তৃপক্ষ সৌদির বাসিন্দাদের অনুরোধ করেছেন যে, তারা খালি চোখে বা দূরবীনের সাহায্যে যদি চাঁদ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে তাদের কাছে সে খবর পৌঁছে দিতে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতেও আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান শুরু। দেশটির চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করবে। আমিরাতের কোথাও চাঁদ দেখা গেলে তা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রমজান মাস মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস। রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার-পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হয়। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা দ্বিতীয়।

প্রসঙ্গত, সৌদিতে আজ চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )