1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

নির্বাচনে ১৮ ঘটনায় ৫৩ জন গ্রেপ্তার: সিইসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

ময়মনসিংহ, কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৯ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সিইসি।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিইসি বলেন, সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে তা শেষ হয়েছে। কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে’ উল্লেখ করে সিইসি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে প্রভাব খাটানো হয়েছে কিংবা হস্তক্ষেপ করা হয়েছেে—এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে কেন্দ্রের বাইরে উত্তেজনার খবর পেয়েছি। কিন্তু কেন্দ্রের ভেতরে এর কোনো প্রভাব পড়েনি।’

নির্বাচন কমিশনার মো. আলমগীরও একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম, তা হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে—বাংলাদেশের প্রেক্ষাপটে তা কিছুটা হয়ে থাকে। সার্বিকভাবে আমরা বলতে পারি, ভোট শান্তিপূর্ণ হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )