1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

ডিমলায় মটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষক নিহত, আহত পুলিশের এসআই 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলায় মটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষক নিহত,আহত পুলিশের এসআই। সোমবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে দূর্ঘটনাটি ঘটে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের পূর্ব দিকে শঠিবাড়ী রোডে।

নিহত হয়েছেন মটরসাইকেল আরোহী পচারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিনুর রহমান ও আহত হয়েছেন পচারহা এলাকার রহমান আলীর পুত্র এসআই মিস্টার আলী।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, এসআই মিস্টার আলী নিজ কর্মস্থল হইতে ছুটিতে বাড়িতে আসে এবং আদালতে হাজিরার উদ্দেশ্যে লালমনিরহাট যাওয়ার পথে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের পূর্ব দিকে শঠিবাড়ী রোডে দূর্ঘনাটি ঘটে। মটর সাইকেলের আরোহী হিসেবে ছিলেন পচারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিনুর রহমান।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার কিছুক্ষন পর শিক্ষক জাহিনুর রহমান মৃত্যু বরন করেন। এসআই মিস্টার আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )