1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, পূজার আগে শনিবার অফিস খোলা রাকুল প্রীতের ক্ষোভ, ‘তল্লাশির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই’ হলের নবম তলা থেকে ঝাঁপ, টিনের চালে পড়ে প্রাণে বাঁচলেন ঢাবি শিক্ষার্থী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে বাংলাদেশ লিজেন্ডস, শুরুতেই ইমরুল আউট ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রোডের কাজ দ্রুত করার নির্দেশ অক্টোবরে নতুন বেতন, সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবী জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা

কৃষক লীগের ১১ জেলার সম্মেলনের তারিখ ঘোষণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

সংগঠনকে ঢেলে সাজাতে ১১ জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কৃষক লীগ। আজ ও গতকাল রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় উপ-কমিটির মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দুইদিনের বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের আগে প্রস্তুতি সভা করা হবে। দুই দিনের সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। সভা পরিচালনা করেন কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

ময়মনসিংহ বিভাগের সভায় সভাপত্বি করেন বিভাগীয় উপ কমিটির আহ্বায়ক ড. কৃষিবিদ নজরুল ইসলাম এমপি। রংপুর বিভাগের সভায় সভাপতিত্ব করেন আবদুল লতিফ তারিন। সভায় স্ব স্ব জেলা মহানগর নেতা ছাড়াও দায়িত্বপ্রাপ্ত নেতারা।

ময়মনসিংহ জেলার সম্মেলনের তারিখ করা হয়েছে ২৩ এপ্রিল ময়মনসিংহ মহানগরের সম্মেলন করা হবে ২২ এপ্রিল। এ মহানগর ও জেলার প্রস্তুতি সভা হবে ১৬ ও ২০ মার্চ। নেত্রকোনা জেলার সম্মেলনের তারিখ ধরা হয়েছে ২৪ এপ্রিল। এখানে প্রস্তুতি সভা হবে ২১ মার্চ। শেরপুর জেলার সম্মেলনের তারিখ ধরা হয়েছে ২৭ এপ্রিল। প্রস্তুতি সভা করা হবে ২৭ মার্চ। জামালপুর জেলার সম্মেলন তারিখ ধরা হয়েছে ২৮ এপ্রিল। প্রস্তুতি সভা করা হবে ২৮ মার্চ।

রংপুর মহানগর ও জেলা কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে ২১ ও ২২ জুন। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। কুড়িগ্রাম জেলা কৃষক লীগের সম্মেলন করা হবে ২৪ জুন। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২১ মার্চ। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। লালমনিরহাট জেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।  গাইবান্ধা জেলার সম্মেলনের তারিখ করা হয়েছে ৭জুলাই। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। দিনাজপুর জেলার সম্মেলনের তারিখ ধরা হয়েছে ৬ জুলাই। এ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ২৮ মার্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )