1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

শাহবাজকে কেন ইমরান খানকে ধন্যবাদ দিতে বললেন বিলাওয়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৬ জন দেখেছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফের ধন্যবাদ জানানো উচিত। এমন মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

জিও নিউজ জানিয়েছে, সরাসরি ইমরান খানের নাম উল্লেখ না করলেও তিনি বলেন, শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে পিটিআই এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করে নাই। তাই পিটিআইকে ধন্যবাদ দেওয়া উচিত শাহবাজের।

স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিলাওয়াল ভুট্টো। সদ্য সমাপ্ত ১৬তম সাধারণ নির্বাচন এবং এর পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বন্দরনগরী করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল ভুট্টো।

সেখানে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের নাম উল্লেখ না করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর পিটিআইয়ের প্রতিও আলাদাভাবে ধন্যবাদ জানাতে হবে শাহবাজ শরিফকে।

বিলাওয়াল ভুট্টো আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা (ইমরান খান) হয়তো শাহবাজ শরিফের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেননি। এ জন্য পিপিপির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার পথে শাহবাজ শরিফকে কোনো বাধা দিচ্ছে না তার (ইমরান খান) দল। আর কেন্দ্রে সরকার গঠন করতে যে দলটি (পিএমএল-এন) পিপিপির কাছে এসেছিল, পিপিপি তাদের প্রতিই সমর্থন জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )