1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

হেলিকপ্টার বিধ্বস্ত; যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৪ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার তাদের বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমান ঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল এক বিবৃতিতে বলেছেন, “ভারাক্রান্ত মন ও অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ‘ফ্লাইং টাইগার’-এর প্রশিক্ষণ চলার সময় আমাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।”

নিহত সেনাদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।”

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে জাপানে একটি সামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )