1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদোর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে জানালেন শ্রদ্ধা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা সড়ক পরিবহন খাতের চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধের আহ্বান রিজভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও যাচাই না করে শেয়ার নয় তানজিদের ঝোড়ো ৮৩ রানের পর ধস, প্রথম দিনে ৩১৭ রানে ৮ উইকেট হারাল বাংলাদেশ এক বছরের মধ্যে নিজস্ব এআই অবকাঠামো চালুর পরিকল্পনা বাংলাদেশের, গুরুত্ব পাবে বাংলা ভাষার প্রযুক্তি গুজবনির্ভর শেয়ার লেনদেন ঠেকাতে নতুন বিধিমালা করছে বিএসইসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফের সংকোচন, পিএমআই নেমে ৪৮.৬ জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলারের ঋণ নিশ্চিত, সুদের হার প্রায় ৫.৩৮ শতাংশ

মধ্যনগরে ৬৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২০২ জন দেখেছেন

এ,এম স্বপন জাহান : সুনামগঞ্জের মধ্যনগরে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ প্রণয় তালুকদার (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চামারদানী ইউনিয়নের সাভারীপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রণয় তালুকদার(৩৫) মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের সাভারীপাড়া গ্রামের প্রবোধ তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানাধীন চামারদানী ইউনিয়নের সাভারীপাড়া সাকিনস্থ একতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ২৯ হাজার ৫ শত টাকা মূল্যের ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরান হোসেন জানান,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )