1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

জোরে নাক ডাকায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে খুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

নাক ডাকার উচ্চ শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নাক ডাকা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তিনি। পরে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।

নিহত ব্যক্তির নাম রবার্ট ওয়ালেস (৬২)। তার বিরুদ্ধে প্রতিবেশী ক্রিস্টোফার ক্যাসি উচ্চ শব্দে নাক ডাকার অভিযোগ করেছিলেন। এ নিয়ে দুজনের মাঝে তীব্র বাগ-বিতণ্ডা হয়।

ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পেনসিলভানিয়ার বাসিন্দা রবার্ট ওয়ালেসকে তার প্রতিবেশী ক্যাসি ছুরিকাঘাত করেছেন বলে টেলিফোনে পুলিশকে জানান অন্যরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছুরিকাঘাতের কারণ সম্পর্কে জানতে পারে।

ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তারা রবার্ট ওয়ালেসকে তার বাসভবন থেকে প্রায় ৫০ ফুট দূরে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন। এ সময় তার শরীর থেকে রক্তপাত হয়।

পরে দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইন্ডিপেনডেন্ট বলছে, অভিযুক্ত ক্রিস্টোফার ক্যাসির ডান উরুতেও ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

এই ঘটনায় দায়ের করা মামলার যৌথ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে পেনসিলভানিয়া পুলিশ। এতে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির বিবাদের বিষয়ে পুলিশ আগে থেকেই অবগত ছিল। ভুক্তভোগী ব্যক্তির নাক ডাকাসহ আরও কিছু বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ক্রিস্টোফার। দুজনের বাসভবনে যৌথ সীমানা প্রাচীর থাকলেও রবার্ট ওয়ালেসের নাক ডাকার শব্দে নিজের ঘুমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ বলেছে, তর্ক-বিতর্কের দিন ওয়ালেস ক্যাসির বাসভবনে গিয়েছিলেন ক্রিস্টোফার। আর ওই সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। পরে বাসার জানালা থেকে পর্দা সরিয়ে ফেলেন তিনি। ঘরের বাইরে থেকে ক্যাসির সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত। এর এক পর্যায়ে বিশাল আকারের সামরিক ধাঁচের ছুরি দিয়ে জানালা কেটে ফেলেন তিনি। পরে তাকে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি।

পুলিশ ভুক্তভোগী ওয়ালেসের বাসার ভেতরে এবং বাইরে রক্ত দেখতে পায়। পরে অভিযুক্তের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি স্মার্ট ফোন জব্দ করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার ক্যাসিকে গ্রেপ্তার করেছে পেনসিলভানিয়া পুলিশ।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )