1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ইসরায়েলের হয়ে গাজায় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

দখলদার ইসরায়েলের হয়ে গত ডিসেম্বর থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত— ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫০ বারেরও বেশি সময় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য।

অনুসন্ধানী সাংবাদিকতা এবং মিডিয়া সংগঠন ‘ডিক্লাসিফাইড ইউকে’ এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, নজরদারিতে ব্যবহার করা হয়েছে স্যাডো আর-১ নজরদারি বিমান। সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিতর্কিত আকরোতিরি বিমান ঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করে গাজার ওপর এসব নজরদারি চালানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তারা যুক্তরাজ্যের সরকারের কাছে জানতে চেয়েছিল গাজায় কতটি নজরদারি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং কী ধরনের তথ্য ইসরায়েলের সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি সরকার।

যুক্তরাজ্যের সেনাবাহিনী গত ডিসেম্বরে জানিয়েছিল, তারা গাজায় শুধুমাত্র জিম্মিদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চালাবে।

তবে সংস্থাটির দাবি, শুধুমাত্র জিম্মিদের তথ্য সংগ্রহের জন্য এতবার নজরদারি চালানো হয়নি। তারা বলেছে, ‘অত্যাধিক নজরদারি ফ্লাইট এবং এটি বিবেচনা করে যে, জিম্মিদের গাজায় নিয়ে যাওয়ার দুই মাস পর তাদের খুঁজে বের করতে নজরদারি চালানোর বিষয়টি সন্দেহ তৈরি করেছে, যুক্তরাজ্য শুধুমাত্র জিম্মিদের খুঁজে বের করতে সেখানে নজরদারি চালায়নি।’

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে এবং সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য সরাসরি অস্ত্র সরবরাহ করেছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )