1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

সংসদে জাতীয় পার্টি হবে বিরোধীদল- আশা জিএম কাদেরের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১২২ জন দেখেছেন
দ্বাদস  জাতীয় সংসদে জাতীয় পার্টি বিরোধীদল হবে বলে আশা করছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (২০) জানুয়ারি বিকেলে রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশা প্রকাশ করেন।
জিএম কাদের বলেন, আমরা গত সংসদে বিরোধীদল ছিলাম। দেশ ও জাতির কল্যাণে সবসময় বিরোধীদলের ভূমিকা পালন করেছি।  সরকারের গঠনমূলক সমালোচনা করেছি এবং আমাদের সুপারিশসহ অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছি‌। এখনো আমাদের রাজনীতি ওটাই‌।
জিএম কাদের বলেন, বর্তমান সংসদে প্রধানত দুটি দল। একটা আওয়ামী লীগ। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সরকার গঠন করেছে। আর ১১ জন সদস্য নিয়ে আলাদা একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি। সে কারণে আমরা মনে করি, সরকারের বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তবে সরকার যদি সেরকম অবস্থান নাও দেয় তবু আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের বিরুদ্ধে একমাত্র দল হিসেবে সমালোচনা করা, সরকারের খারাপ জিনিস তুলে ধরা এবং সুপারিশ দিয়ে সরকারকে সহায়তা করে সঠিক পথে পরিচালনা করবো।
জিএম কাদের বলেন, যেহেতু বিরোধীদলীয় নেতা নির্বাচন স্পিকারের আওতাধীন। আমাদের জানা মতে সার্বিকভাবে এটা আমাদের পাওয়ার কথা।
জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী নিজেকে বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে চিফ হুইপ মনোনীত করে রেজুলেশন করে স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন বসার দিন অথবা তার আগে এ ধরনের সিদ্ধান্ত আমরা পাবো বলে আশা করি।
দল ভাঙার বিষয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন থেকে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। সরকার থেকে চলে আসার পর (১৯৯১ সালের পর) থেকে বিভিন্ন সময়ে অনেক ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেটাকে বিভিন্নভাবে নষ্ট করতে তার প্রতিপক্ষরা চেষ্টা চালিয়েছে। এখন যে ভাঙনের কথা বলা হচ্ছে তার সম্ভাবনা নেই বললেই চলে।
বিরোধীদলের ভূমিকা পালন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা বিরোধীদল হিসেবে কার্যকর ভূমিকা পালনের প্রচেষ্টা চালিয়ে যাবো। সংখ্যাটা বড় কথা নয়। আমরা খুবই আশাবাদী যে, যদি ভূমিকা রাখতে চাই, আন্তরিকভাবে করতে চাই তাহলে দেশ ও জনগণের স্বার্থে বিরোধীদলের যে ভূমিকা হবার কথা সত্যিকার অর্থে আমরা সফলভাবে সেটা পালন করতে সক্ষম হবো।
এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )